চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: যা থাকছে অভিযোগপত্রে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:৫২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
অপরাধ
A A

রাজধানীর গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলার জন্য জঙ্গি সংগঠন নব্য জেএমবিকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, নিহত পাঁচ জঙ্গিকে ধর্মীয় শিক্ষার ক্লাসের নামে যে উগ্র-মৌলবাদী জিহাদে উদ্বুদ্ধ করা হয়েছিল সেটা অভিযোগপত্রে উল্লেখ থাকবে।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে পালিয়ে যাওয়ার সময় আহত অবস্থায় আটক গুলশান হামলার অন্যতম আসামী রাকিবুল হাসান রিগ্যানের দেয়া তথ্য মতে, গুলশান হামলায় সরাসরি অংশ নেয়া পাঁচ জঙ্গীকে ধর্মীয় শিক্ষার ক্লাসের নামে উগ্র-মৌলবাদী জিহাদে উদ্বুদ্ধ করা হয়েছিল।

তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানায়, চার্জশিটে গুলশান হামলার মূল সমন্বয়ক হিসেবে বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহমেদ চৌধুরীর কথা উল্লেখ থাকবে। গত ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই সহযোগীসহ তামিম নিহত হয়।

পরে ৮ অক্টোবর র‌্যাবের এক অভিযানে নিহত হয় গুলশান হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম ও অর্থদাতা সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমান ওরফে মানিক। এই মানিকই নব্য জেএমবির কথিত আমির আবু ইব্রাহিম আল হানিফ বলে র‌্যাবের দাবি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশান হামলায় পলাতকদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত জুনায়েদ খান, ইকবাল, আবু মুসা, রিপন এবং খালেদকে খোঁজা হচ্ছে। অর্থের যোগানদাতা মুফতি শফিকুর রহমান দুবাইয়ে পলাতক বলে পুলিশের ধারণা। এ ছাড়া ডা. রোকন নামে একজন সপরিবার বিদেশে চলে যাওয়ার আগে তামিমের কাছে অর্থাৎ নব্য জেএমবির ফান্ডে মোটা অঙ্কের অর্থ দিয়ে গেছে।

Reneta

গুলশান হামলার অস্ত্র ও গ্রেনেডের যোগানদাতা হিসেবে এখন পর্যন্ত আটজনকে সনাক্ত করা হয়েছে। তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওইদিন হলি আর্টিজানে সপরিবার অবস্থান করা হাসনাত করিমের জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

গুলশান হামলা মামলার চার্জশিট কবে নাগাদ দেওয়া হবে জানতে চাইলে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন: চার্জশিট এখন সংশোধন ও সংযোজন পর্যায়ে আছে। চলতি বছরের শেষদিকে আদালতে চার্জশিট দেয়া হবে।

গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে, যাদের নয়জন ইটালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নব্য জেএমবিহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT