চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড ছবির বলিউড রিমেকের হিড়িক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

গেল কয়েক বছর যাবত বলিউডে যেন রীতিমত হলিউডের ছবি রিমেকের ধুম পড়েছে। দিনকে দিন যেনো সেই হিড়িক আরো বেড়েই চলেছে! চলতি বছরেও ঘোষণা এসেছে এমন কিছু ছবির। যেগুলোর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এরমধ্যে কোনো কোনো ছবির মুক্তির তারিখও চূড়ান্ত:

দ্য ইনটার্ন:
ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন দীপিকা পাডুকোন। যে ছবিটি হলিউড ছবির রিমেক! তিনি জানান, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেক হবে। হলিউডের সেই ছবিটির মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যানি হাটওয়ে এবং রবার্ট ডি নিরো। এবার সেই সিনেমারই হিন্দি রিমেকে অভিনয় করবেন ঋষি কাপুর ও দীপিকা পাডুকোন। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে।

ফরেস্ট গাম্প:
সর্বশেষ ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিটির মাধ্যমে পর্দায় দেখা মিলেছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের। এরপর ক্ষাণিকটা বিরতি নিয়ে গেল বছর জন্মদিনে নিজের আসন্ন ছবির ঘোষণা দিয়েছিলেন তিনি। যেটি কিনা হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক!

ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স প্রযোজিত সেই রিমেক ছবির নাম ‘লাল সিং চাড্ডা’। ইতোমধ্যেই যার শুটিং শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, ছবিটিতে পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে। এবং আমিরের বিপরীতে থাকছেন কারিনা কাপুর। ছবিটির পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। এবং ছবিটি মুক্তি পাবে চলতি বছরের বড়দিন উপলক্ষ্যে।

গার্ল অন দ্য ট্রেন:
হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট অভিনীত ছবি ‘গার্ল অন দ্য ট্রেন’ এর হিন্দি রিমেক নিয়ে এবার পর্দায় আসবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রিভু দাসগুপ্ত পরিচালিত এ ছবিতে মদ্যপ নারীর চরিত্রে অভিনয় করবেন পরিনীতি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৮ মে।

দ্য ফল্ট ইন আওয়ার স্টারস:
২০১৪ সালে হলিউডে মুক্তি পেয়েছিলো ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবিটি। জশ বুন পরিচালিত এই ছবিটিকে ধরা হয় ইংরেজি ভাষার অন্যতম সেরা রোম্যান্টিক সিনেমা। এবার সেই ছবিটিই হিন্দি ভাষায় পুনঃনির্মাণ করছেন নির্মাতা মুকেশ ছাবরা। হলিউডের মতো বলিউডেও ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ প্রযোজনা করছে ফক্স স্টার। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুসান্ত সিং রাজপুত এবং নায়িকা চরিত্রে থাকবেন সঞ্জনা সাংহি। এর সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।

মূলত দুই ক্যানসার রোগীর মর্মস্পর্শী প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছিলে ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবিটি। আসছে ৮ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য ফল্ট ইন আওয়ার স্টারসফরেস্ট গাম্পলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT