বিনোদন

বলিউড এক সপ্তাহে যা আয় করে, দক্ষিণের ছবি তা করে এক দিনে!

সেলিব্রিটি ব্যক্তিত্বের ছবি, একটির মধ্যে একজন পুরুষের ছবি, অন্যটি সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে একজন পুরুষের ছবি এবং অন্যটিতে সিনেমার পোস্টার, যা বাংলাদেশের বিনোদন ও চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড ভালো, নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি? আপাতত এই বিতর্কেই সরগরম নেট দুনিয়া। আর তাই বলিউডে যেই ছবিই মুক্তি পায়, সেই ছবির সাথেই তুলনা করা হয় দক্ষিণের ছবির সাফল্যের। ব্যতিক্রম হয়নি ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রেও!

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এক সপ্তাহে আয় করেছে ৫০ কোটি রূপি। আর ‘কেজিএফ টু’-এর হিন্দি ভার্সনটি মুক্তির প্রথম দিনেই আয় করেছিলো ৫৪ কোটি রূপি। অর্থাৎ, ‘কেজিএফ টু’র এক দিনের আয়ের চেয়েও কম ‘লাল সিং চাড্ডার’ এক সপ্তাহের আয়!

বুধবার মাত্র দেড় কোটি রূপি আয় করেছে ‘লাল সিং চাড্ডা’। আরও কয়েকদিন যদি এরকম পরিস্থিতি চলে, তাহলে বেশিরভাগ সিনেমা হল থেকেই নেমে যাবে এই ছবিটি, এমন আশাঙ্কার মধ্যেই আছেন পরিবেশকরা।

আমির আবেগ, ভালোবাসা দিয়ে ছবিটি নির্মাণ করেছেন। ছবির ব্যর্থতায় মুষড়ে পড়েছেন অভিনেতা। এই ব্যর্থতার দায়-ভার চাপানো হচ্ছে ‘বয়কট’ ট্রেন্ডের ওপর।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’।

বিষয়:আমির আমির খান কন্নড় কারিনা কেজিএফ কেজিএফ টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…