চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের প্রতীক্ষিত ছবি ‘ঢাকা’র মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের যে ছবিটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে, তা হলো ‘ঢাকা’! চলতি বছরের শেষ দিকে ছবিটির মুক্তির কথা শোনা গেলেও এবার জানা গেল নতুন খবর।

চলতি বছরে নয়, ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘ঢাকা’ মুক্তি পাচ্ছে ২০২০ সালে। তবে কোন মাসে রিলিজ হবে, এমন ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

‘ঢাকা’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ভারতের ক্ষুদে অভিনেতা রুদ্রাক্ষ জিসওয়াল অভিনয় করেছেন। সম্প্রতি তার জন্মদিন উপলক্ষে ক্রিস হেমসওয়ার্থ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের বেশকিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে ‘ঢাকা’ ২০২০ এ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Banglabid

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও।

তবে নিরাশ হতে হয়নি বাংলাদেশি ভক্তদেরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পাঁচ দিন পুরোনো ঢাকায় এবং সংসদ ভবন এলাকায় হয়েছে ‘ঢাকা’ ছবিটির দৃশ্যধারণ।

গত বছরের আগস্টে ‘ঢাকা’ শিরোনামের ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন স্যাম হারগ্রেভ।

হলিউড ছবি ‘ঢাকা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ
Reneta

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরেই সাজানো হয়েছে ছবির কাহিনী। এই অ্যাকশন সিনেমায় অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ।

এই ছবিতে ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস হেমসওয়ার্থজো রুশোঢাকানেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনব কৌশলে ক্যাসিনো সরঞ্জাম আনে ৫ প্রতিষ্ঠান

পরবর্তী

তারেক রহমান ‘ক্যাসিনো সম্রাট’: তথ্যমন্ত্রী

পরবর্তী

তারেক রহমান ‘ক্যাসিনো সম্রাট’: তথ্যমন্ত্রী

৯৮ টি ফুটবল মাঠের সমান বেইজিংয়ের ড্যাকসিং বিমানবন্দর

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT