চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের কাজে ফেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ৩১, মে ২০২০
বিনোদন
A A

দুই বার এমি পুরষ্কার জয়ী এইচবিও’র ‘ভিপ’ শো এর সঞ্চালক ডেভিড ম্যানডেল জানিয়েছেন, মহামারী শুরুর আগে এইচবিও’র জন্য তিনি একটি লিমিটেড সিরিজ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। সব দৃশ্যের স্ক্রিপ্টও তৈরি ছিল। কিন্তু করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় সব থেমে গেল।

ইয়াহুকে ম্যানডেল বলেন, অনেকেই বাড়িতে বসে কাজ করতে পারলেও তিনি একজন কমেডিয়ান বলে তা পারছেন না।

প্রোডাকশনের কাজ আবার শুরু করার চেষ্টা করছে হলিউড। তার জন্য চলছে পরিকল্পনা। পরিকল্পনাও বদলাচ্ছে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে। ডেভিড ম্যানডেল মনে করেন, শুটিং শুরু হতে আরো বহু দেরী। নতুন পরিবেশে কাজ করার জন্য শিল্পীদের প্রয়োজন নতুন কোরিওগ্রাফি টিম।

তিনি আরও বলেন, শিডিউলের কী হবে তা এখনও ধারণার বাইরে। মানুষ কীভাবে আসবে, দিন কীভাবে যাবে, কাজ কীভাবে হবে, জনবহুল দৃশ্যগুলো কীভাবে ধারণ করা হবে তা নিয়ে আছে সংশয়। এমনও হতে পারে জনবহুল দৃশ্যগুলোতে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হবে।

ভায়াকম এর সিইও বব বাকিস মনে করেন, বিভিন্ন ধরনের প্রোডাকশনের কাজ আলাদা আলাদা ভাবে করা হলে পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। তবে সেটারও কিছু সীমাবদ্ধতা থাকবে।

অভিনেতা টিম মেডোস মনে করেন, প্রোডাকশনের কাজ যত কম খরচে, কম আয়োজনে এবং অল্প মানুষ নিয়ে করা হবে, ততই ভালো। খুব বেশি লোক সমাগমের প্রয়োজন নেই।

বড় কোনো সিনেমা অথবা টিভি শো তৈরি করতে সবসময়েই প্রচুর খরচ করতে হয়েছে। কিন্তু করোনাকালের পরে পৃথিবী হয়তো আরও বেশি খরুচে হয়ে যাবে। শুধু যে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসের খরচ বাড়বে তাই নয়, অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের সবাইকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখতে হবে। এতে তাদের পেছনে খরচ হবে। টেকনোলজির ব্যবহারও বাড়বে। স্পেশাল ইফেক্টের পেছনে খরচ করতে হবে প্রচুর অর্থ। দৃশ্য থেকে সামাজিক দূরত্ব কমিয়ে আনতে হবে স্পেশাল ইফেক্টের সাহায্যে। পিপিই বাদ দিতে হবে দৃশ্য থেকে। এসব কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হবে। সব মিলিয়ে খরচ বেড়ে যাবে অনেক।

ম্যানডেল মনে করেন, কম বাজেটে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে যাবে। ২০ দিনে ছবির শুটিং শেষ করা হয়তো আর সম্ভব হবে না। এগুলো কীভাবে সমাধান করা হবে, এসবের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।

ট্যাগ: লিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন সাফল্যেও মুখগুলো ম্লান

পরবর্তী

সী‌মিত আকা‌রে গণপ‌রিবহন চালুর ক্ষে‌ত্রে পু‌লি‌শের কার্যক্রম

পরবর্তী

সী‌মিত আকা‌রে গণপ‌রিবহন চালুর ক্ষে‌ত্রে পু‌লি‌শের কার্যক্রম

যদি বন্ধু হও হাতটা বাড়াও

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT