চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার রাজনীতিতে আগুন সন্ত্রাসীরাই নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-বিএনপি-আগুন সন্ত্রাস

অতীতে যারা অাগুন সন্ত্রাস ক‌রে‌ছে, তারাই নির্বাচন‌কে সাম‌নে রেখে হত্যার রাজনী‌তি‌তে নে‌মে‌ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

‌বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনী প্রচারণায় দেশব্যাপী হামলা হচ্ছে, প্রথম দিনেই দু’জনের মৃত্যু হয়েছে, এ বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতেও জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। নির্বাচনকে সামনে রেখে তারাই এসব হামলা চালাচ্ছে।

Banglabid

তিনি বলেন: দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। আর জনগণই দেশের সন্ত্রাসদের রুখে দেবে।

জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যে কোনো হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এসব হামলার ঘটনায় যারাই দায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।’

নির্বাচনকেন্দ্রিক বড় ধরনের কোনো নাশকতা বা হামলার আশঙ্কা রয়েছে কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়, অতীতেও জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছে। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।’

Reneta

তিনি বলেন, ‘কারওয়ান বাজার এক সময় ছিল সন্ত্রাসের দখলে। হত্যা ও চাঁদাবাজি ছিল প্রতিদিনকার ঘটনা। গত ১০ বছরে আমরা এটি নির্মূল করেছি। অনেক সন্ত্রাসীকে অামরা আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করেছি। আর কিছু কিছু সন্ত্রাসী ভয়ে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে। এখন কারওয়ান বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এখানে ব্যবসায়ীরা যারা আছেন তাদের উপযুক্ত জায়গাতে স্থানান্তর করা হবে। এর আগে কেউ এখান থেকে যাবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও যদি জনগণের মেন্ডেট নিয়ে নির্বাচিত হতে পারি তবে যথাযোগ্যভাবে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে।’

‘আজ শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করে। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তাই আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সমর্থনে কারওয়ান বাজার ব্যবসায়ী পেশাজীবী জনতারা এ সমাবেশের আয়োজন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআগুন সন্ত্রাসএকাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT