চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হতাশার জন্ম দেয় অর্থনীতি নিয়ে এমন মনগড়া তথ্য দিবেন না’

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৬:৩৮ অপরাহ্ণ ১৯, জুন ২০১৬
অর্থনীতি
A A

নতুন প্রজন্ম হতাশ হয় অর্থনীতি নিয়ে এমন মনগড়া তথ্য দেয়া থেকে গবেষক এবং সুশীল সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। সিপিডি’র আয়োজনে বাজেট আলোচনায় তিনি বলেছেন, সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকেই ভালো অবস্থানে বাংলাদেশ, উন্নয়নের সঠিক পথেই দেশ চালাচ্ছে সরকার। তবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বিনিময়ে উন্নয়ন মোটেও কাম্য নয়।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র আয়োজিত সংলাপে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাষ্ট্রদূত, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং এনজিও কর্মীদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রস্তাবিত বাজেটের প্রেক্ষাপট, সামষ্টিক অর্থনীতির শক্তিশালী ও দুর্বল দিক এবং বাজেট বাস্তবায়নে সরকারের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উন্নয়ন প্রকল্পের গুণগত বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বলেন, সব টেলিভিশন চ্যানেলে যত টকশো হয়েছে সবাই বলেছে আমরা গেলাম, আমাদের এক্সপোর্ট কমে গেছে, বিনিয়োগ কমে গেছে, চাকরির বাজার কমে গেছে। সেসবের উত্তর এখন আমাদের কাছে আছে। সবই বেড়েছে। তো আর কি চান?

Banglabid

দাপ্তরিক ব্যস্ততা থাকায় অনুষ্ঠান শেষ হওয়ার খানিক আগেই চলে যান পরিকল্পনা মন্ত্রী। এরপর আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ-বাণিজ্যের আলোচনা ছাপিয়ে চলে আসে রাজনীতি, নির্বাচন ও গণতন্ত্র। বলেন, এখন দেশে ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। বলা হয় যে, উন্নয়ন নির্ভর করে গণতন্ত্রের উপর। তাহলে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে কোন উন্নয়নের কথা আলোচনা করা হচ্ছে? আইনের শাসন, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এসব নিয়েই এখন আলোচনার প্রয়োজন আছে। 

এরপর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের জবাবে আবারও প্রাণবন্ত হয়ে উঠে নীরস আলোচনা। 

বাজেট সংলাপের সঞ্চালক সিপিডি’র বোর্ড অব ট্রাস্টির সদস্য, সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামানের সঙ্গে পরিকল্পনামন্ত্রীর বিতর্কও ছিলো চোখে পড়ার মতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে সিরিয়া ও ইরাকের বাবারা

পরবর্তী

ঈদের পর দেশজুড়ে ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ

পরবর্তী

ঈদের পর দেশজুড়ে ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ

চাঁপাইনবাবগঞ্জে ফাহিমের দাফন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT