চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ভাবনার প্রতিফলন বাজেটে আসার সম্ভাবনা

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৯:৩০ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
অর্থনীতি
A A

কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হস্তান্তর করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে। তৃণমূলের কৃষকের বাজেট ভাবনার সংকলন হাতে পেয়ে অর্থমন্ত্রী বলেছেন, সরকারের হয়ে একটি জাতীয় দায়িত্ব পালন করছে চ্যানেল আই। আলোচনার সুপারিশ থেকে দু’একটি বাজেটে আসতে পারে বলেও জানান তিনি।

চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগ কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনা এক যুগ পার করলো। অতীতের ধারাবাহিকতায় এবারো চট্টগ্রাম, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, জামালপুর, কুমিল্লা এবং নীলফামারী এই ৬ জেলায় প্রায় ১৯ হাজার কৃষকের মতামত সংকলন করে ৪৫ দফার সুপারিশমালা তুলে দেয়া হলো অর্থমন্ত্রীর কাছে।

কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সচিবালয়ে অর্থমন্ত্রীর হাতে ফসল কৃষি এবং কৃষির খাত-উপখাতের সমস্যা এবং চাহিদার কথা তুলে দেন। কৃষির যান্ত্রিকীকরণ এবং ফসল ক্যালেন্ডার দেখে আমদানি নিরুৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার অনুরোধ জানান শাইখ সিরাজ।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন,‘তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি-কে কৃষি সম্প্রসারণের কাজে আরও জোরদারভাবে ব্যবহার করা উচিৎ। একজন সম্প্রসারণকর্মীকে মাঠ পর্যায়ে ১৭’শ কৃষককে নির্দেশনা দিতে হয়। এটা বেশ দুঃসাধ্য, এখন সে যুগও নেই। কিন্তু কৃষকদের যদি ইউনিয়ন পরিষদে নিয়ে আসা যায় , বিশেষ করে দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় যদি তাদেরকে আনা যায় এবং আইসিটি ব্যবহার করা যায় তাহলে একই সময়ে অনেক বেশি কৃষককে প্রয়োজনীয় বার্তাটি পৌঁছে দেয়া যাবে’।

প্রতিবারের মতো এবারো অর্থমন্ত্রীর আশ্বাস, কৃষিতে বিনিয়োগ কমছে না বরং ভর্তুকি বাড়তে পারে।

Reneta

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,‘ আমাদের এখন কৃষিতে ভর্তুকি আরও বেশি দিতে হবে। আগে যা দিতাম তার চেয়ে বেশি দিতে হবে। এখন কৃষি পণ্যের দাম কমে গেছে। তবে খুব বেশি কম হতে দেয়া যাবে না। একটা সর্বনিম্ন দাম তো থাকতে হবে’।

নীলফামারীতে কৃষি বাজেট আলোচনায় উঠে আসা সুপারিশের আলোকে কৃষি ঋণে হয়রানি কমাতে ব্যাংকগুলোতে ঋণ প্রাপ্ত কৃষকের তালিকা টানিয়ে দেয়ার নির্দেশনা আগামী বাজেটেই থাকবে অঙ্গীকার করেন অর্থমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি বাজেট কৃষকের বাজেটবাজেট ২০১৬শাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা’

পরবর্তী

পুকুরে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী

পুকুরে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় ৩ জনকে যাবজ্জীবন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT