ফুটবল

প্রত্যাবর্তনে জয় নিয়ে চ্যালেঞ্জ লিগ শেষ করলো ফর্টিস

প্রত্যাবর্তনে জয় নিয়ে চ্যালেঞ্জ লিগ শেষ করলো ফর্টিস

এফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় সঙ্গী করে দেশে ফিরছে ফর্টিস এফসি। তবে ম্যাচের প্রথমেই তাজিকিস্তানের ক্লাব এফসি রেগার-তাডাজের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের ক্লাবটি। ম্যাচের বাকি যখন ২৩ মিনিট ঠিক সে সময় দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। গ্রুপপর্বে দ্বিতীয় হয়েই শেষ করলো চলতি আসর।

শুক্রবার রাতে কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে রেগার-তাডাজেকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস। ম্যাচের ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিকিস্তানের ক্লাবটি। ১-০তে পিছিয়ে বিরতিতে যায় ফর্টিস। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যায় বাংলাদেশের ক্লাবটি, তবে মেলেনি জালের দেখা।

৬৭ মিনিটে রাফায়েল টুডুর গোলে সমতায় ফেরে ফর্টিস। ৭১ মিনিটে শিয়ান কাওয়াসাকির গোলে লিড নেয় তারা। ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করেন শুকি ইতোফুসা। শেষে এসে ৩-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস। তিন ম্যাচে এক জয় ও দুই হারে টেবিলের দুইয়ে থেকে শেষ করেছে বাংলাদেশের ক্লাবটি। গ্রুপ পর্বের শীর্ষে থাকা ক্লাবই কেবল কোয়ার্টার ফাইনাল খেলার টিকিট পাবে।

বিষয়:এফসি চ্যালেঞ্জ লিগ এফসি রেগার-তাডাজে তাজিকিস্তান ফর্টিস এফসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…