বিনোদন

হঠাৎ প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন টম হ্যাঙ্কস

হঠাৎ প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন টম হ্যাঙ্কস

অস্কার জয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’ এর সেই ফরেস্টকে মনে আছে? বোকাসোকা ফরেস্ট যেন কিছুতেই তার বান্ধবী জেনিকে বলতে পারছিলেন না তার ভালোবাসার কথা। ফরেস্ট গাম্প ছবিতে সেই বোকা ছেলের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে আছেন দুই বারের অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। নিজে ভালোবাসার কথা বলতে না পারলেও এবার কিন্তু অন্যকে ভালোবাসার বাঁধনে ঠিকই বেঁধে দিলেন এই হলিউড ‘সুপার স্টার’। টমের কল্যাণেই রায়ান পেয়ে গেল তার ভালোবাসার মানুষ নিকিকে।

অনেক দিন থেকেই নিকিকে গোপনে ভালোবেসে যাচ্ছিলেন রায়ান। কিন্তু বলার সাহসটা হয়ে উঠছিল না। অবশেষে বই এর মোড়ক উন্মোচন মঞ্চে হাজার হাজার মানুষের সামনে টম হ্যাঙ্কস রায়ানের হয়ে নিকিকে জিজ্ঞেস করে বসলেন ‘ নিকি তুমি কি রায়ানকে বিয়ে করতে রাজি আছো ?’। আর একদমই দেরি না করে নিকি উত্তর দেন, ‘হ্যাঁ, অবশ্যই’।

সম্প্রতি টম হ্যাঙ্কস সেদিন গিয়েছিলেন টেক্সাসের একটি ‘বুক ফেস্টিভ্যালে’। সেখানে তার লেখা নতুন বই ‘আনকমন টাইপ : সাম স্টোরিজ’ বইটি নিয়ে দর্শকদের সাথে দারুণ আড্ডা দেন এ তারকা। ই! অনলাইন

টম হ্যাঙ্কসের প্রেমের প্রস্তাবের সময়ের ছবি, তিনজন ব্যক্তি একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…