হঠাৎ পাকিস্তান সফরে মোদী

হঠাৎ করেই পাকিস্তানে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই ভ্রমণ করছেন তিনি।
ফেসবুক ও টুইটারবার্তায় নরেন্দ্র মোদী লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কথা হলো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। দিল্লীতে ফেরত যাওয়ার পথে বিকেলে লাহোরে তার সঙ্গে দেখা হতে পারে।
বাংলাদেশ সময় বিকেল চারটা নাগাদ পাকিস্তানে অবতরণ করেন মোদী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






