চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ আবার জঙ্গি আস্তানার সন্ধান কিসের ইঙ্গিত?

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৫৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনের আগে হঠাৎ আবার জঙ্গি আস্তানার সন্ধানকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ইঙ্গিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে নির্বাচনের আগে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চায় তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হতে দিবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় শুক্রবার সকালে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে হঠাৎ আবার জঙ্গি আস্তানার সন্ধান কিসের ইঙ্গিত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমরা সবসময় বলছি আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করেছি, তাদের নির্মূল এখনও আমাদের দ্বারা সম্ভব হয়নি। আমাদের আশার বিষয় এটাই দেশের জনগণ এই জঙ্গিদের কখনো আশ্রয় কিংবা প্রশ্রয় দেয় না।

Banglabid

‘জঙ্গিরা যদি নির্বাচন বানচাল বা নির্বাচনকালীন সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তবে আমাদের নিরাপত্তা বাহিনী ও জনগণ কোনদিনই তা সফল হতে দেবে না’, বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপুরে তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন সোসাইটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেন: জঙ্গিদের আমরা এখনও নির্মূল করতে পারিনি, তবে আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণে রেখেছি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর। তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য জন্য যা যা প্রয়োজন তা আমরা করছি। গোয়েন্দারা তৎপর রয়েছে বলেই জঙ্গিরা ধরা পড়ছে।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আপনারা দেখেছেন জঙ্গির বাবা-মা তাদের ধরিয়ে দিচ্ছে, যারা নিহত হচ্ছে তাদের মরদেহ পরিবার নিতে আসছে না। আমাদের সমাজ আসলে এমনই, জঙ্গিদের প্রশ্রয় দেয় না। কাজেই আমরা মনে করি, জঙ্গিরা যতোই ষড়যন্ত্র করুক, তারা কিছুতেই সফল হবে না।

এর আগে চট্টগ্রামের জঙ্গি আস্তনা সম্পর্কে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেছেন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই বাড়িতে অবস্থান নিয়ে নব্য জেএমবির জঙ্গিরা ‘চট্টগ্রাম আদালত ভবনে’ নাশকতার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে তারা এ অভিযান চালান।

বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রায় আট ঘণ্টার অভিযান শেষে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামে একতলা ওই টিনশেড বাড়ি থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচটি অবিস্ফোরিত আইইডি, তিনটি পিস্তল, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানালিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নাই: ফখরুল

পরবর্তী

রাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু শনিবার

পরবর্তী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু শনিবার

মানসিক রোগ

শারীরিক ও মানসিক রোগ কি আলাদা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT