কোটা বঞ্চিত হজযাত্রীদের এজেন্টদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যাওয়া হজের সব অনলাইন কার্যক্রম আবার চালু হয়েছে। ধর্মমন্ত্রী মতিউর রহমানের হস্তক্ষেপে বুধবার সকালে আবারও সব অনলাইন চালু হয়।
হজে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত হজ ক্যাম্পে বিক্ষোভ করেন কোটা বঞ্চিত হজযাত্রীদের এজেন্টরা। তাদের ক্ষোভের মুখে ধর্মমন্ত্রনালয়ের নিয়োগ দেয়া হজের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা লাঞ্চিত হওয়ার প্রতিবাদে প্রতিষ্ঠানটি সন্ধ্যার পর থেকে হজের ভিসা প্রসেসসহ অনলাইন সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
কোটা বঞ্চিত হজ এজেন্টদের দাবি করেছেন ডাটা এন্ট্রিতে সমস্যা রয়েছে।
বিক্ষোভের পর হজ অফিস এবং ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়ে হজের সকল অনলাইন কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো বেসরকারি বিজনেস অটোমেশন লিমিটেড। আজ ধর্মন্ত্রীর হস্তক্ষেপেই আবার তা চালু হলো।







