জনপদ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত মোটরসাইকেল আরোহীর ছবি, সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর ছবি, ঘটনাস্থলের পাশে থাকা গাছের পাতা ও পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান জিয়া (৪৪)।

রোববার রাত সাড়ে ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শলবাগানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জিয়াউর রহমান জিয়ার মৃত্যু হয়।
নিহত জিয়া কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর ঢেপিকুড়া এলাকার মৃত হাসান আলী মাস্টারের ছেলে। তিনি বীরগঞ্জ সরকারী কলেজের ইসলামি ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক ইছমত আরা’র স্বামী।

নিহত জিয়া দিনাজপুর সরকারি কলেজে তুখোড় ছাত্র নেতা ছিলেন।

জিয়া বীরগঞ্জ পৌরশহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধর আবাসিক এলাকায় নিজ বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান জানিয়েছেন।

বিষয়:দিনাজপুর মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…