বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে অভিনেতা সাই

অভিনেতা সাই সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি, তার চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরবাইক নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদে বলা হচ্ছে, নিজের স্পোর্টস বাইক চালাচ্ছিলেন সাই ধরম তেজ। এসময় রাস্তায় কাদা এবং বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে বেশ আঘাত পান সাই।

পরবর্তী সময়ে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের আইসিইউ তে রয়েছেন এই অভিনেতা।

চিকিৎসায় বেশ ভালোই সাড়া দিচ্ছেন সাই। চোট গভীর হলেও খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে চিকিৎসকরা জানান, অভিনেতার ব্রেন, স্পাইন অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু সফ্ট টিস্যু ইনজুরি হয়েছে। তবে এইমুহূর্তে কোনোরকমের অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে সাইয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আপাতত সুস্থ আছেন তারকা। উনি দ্রুত সেরে উঠছেন। চিন্তার কোনও কারণ নেই’।

সাইয়ের সড়ক দুর্ঘটনার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে দক্ষিণ ভারতের নামিদামি তারকারাও পোস্ট করেছেন। এরমধ্যে সুপারস্টার চিরঞ্জীব, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর এবং বিজয় দেবরকোন্ডাও রয়েছেন।

বিষয়:চিরঞ্জীব জুনিয়র এনটিআর দুর্ঘটনা পবন কল্যাণ বিজয় দেবরকোন্ডা সড়ক দূর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…