জনপদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আহত ২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সিগঞ্জে ঘনকুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রেল স্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ ঘটনায় আহত ১০ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ ৯ জানুয়ারি ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা নামক যাত্রী বোঝাই একটি চলন্ত বাস বেপরোয়া গতিতে এসে আগে থেকে থেমে থাকা মাল বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রকের পিছনের অংশে ঢুকে যায়।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের সদস্যরা বাসে আটকে পড়া নিহত ১ জনের মরদেহ ও আহতদের উদ্ধার করে।

বিষয়:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দূর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…