বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত রিমি করিম

সড়ক দুর্ঘটনায় আহত রিমি করিম

রিমি করিম।

সিএনজিতে বিমানবন্দর এলাকা থেকে লালমাটিয়া বাসায় ফিরছিলেন অভিনয়শিল্পী রিমি করিম। বনানী ফ্লাইওভারে যানজটে আটকে ছিল তাকে বহন করা সিএনজি। হঠাৎ একটি ট্রাক সিএনজিকে ধাক্কা মারে। এতে আহত হন রিমি। ঘাড়ে আর গলায় ব্যাথা পান। ব্যাথায় ঘাড় নাড়াতে পারছেন না। এমনটাই জানালেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকালে  ফেসবুকে তিনি জানান, ‘ঘাড় ও গলায় ব্যথা থাকায় কথা বলতে কষ্ট হচ্ছে। কোথা​ও কাটেনি। কিন্তু খুব ব্যথা। একটু পর এক্সরে করাতে যাব।’

বর্তমানে রিমির অভিনীত ধারাবাহিক নাটক ‘তিন পাগল’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে। এই ধারাবাহিকের পরিচালক আবুল হায়াত। এছাড়া সৈয়দ শাকিলের ‘সোনার সকাল’, অঞ্জন আইচের ‘অবাক দিনরাত্রি’, শ্রাবণী ফেরদৌসের ‘ছায়া’, মারুফের ‘বউ বকা দেয়’সহ ঈদের নাটকে অভিনয় করছেন।

বিষয়:রিমি করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…