বিনোদন

শুক্রবার আসছে ‘শ্যামা কাব্য’, ছবিটি কেন দেখবে দর্শক?

দর্শকদের জন্য শ্যামা কাব্য সিনেমার নতুন ছবি, দুই অভিনেতা হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার আসছে ‘শ্যামা কাব্য’ সিনেমার প্রচারনায় দুই অভিনেতা হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামি শুক্রবার (৩ মে) মুক্তি পাচ্ছে গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন ছবি ‘শ্যামা কাব্য’। ছবিটি গেল বছরের নভেম্বর মুক্তির কথা ছিলো। সেই সময়ের রাজনৈতিক অস্থিতিশীলতা বিবেচনায় নিয়ে মুক্তি পেছানো হয়। অবশেষে সিনেমাটি বড়পর্দায় আসছে।

‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। দর্শক কেন এই ছবিটি দেখবে? সংশ্লিষ্টরা গল্পের ধারণা দিয়ে জানায়, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো। অথচ সেই ওসমানের সাথেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল।

নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সাথে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সাথে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সাথে জড়িয়ে যায় সে।

২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া এ ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ।

এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’, এবং প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

বিষয়:অভিনয় ইন্তেখাব দিনার এ কে আজাদ নওরীন হাসান খান জেনি নীলাঞ্জনা নীলা বদরুল আনাম সৌদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…