চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো খারাপ যাই হোক দর্শক সিনেমা দেখে মন্তব্য করুক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

‘গহীন বালুচর’-এর পরে নতুন সিনেমা নিয়ে আসছেন বদরুল আনাম সৌদ। তার এবারের ছবিটি সাইকোলজিক্যাল থ্রিলার, নাম ‘শ্যামা কাব্য’। আগামী ২৪ নভেম্বর মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে নির্মাতা সৌদসহ সংশ্লিষ্ঠরা বলেন, ভালো হোক খারাপ হোক দর্শক অবশ্যই সিনেমা দেখে মন্তব্য করুক। যারা দেখবে তারা হতাশ হবে না। নতুন ধাঁচের গল্প উঠে আসবে এতে। দর্শকরা এই জনরার গল্প আগে দেখেনি। তাই দর্শকরা প্রেক্ষাগৃহে এলে এই ধরনের নতুন গল্প সাফল্য পাবে।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ। এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করলেন অভিনেত্রী জেনি।

তিনি বলেন, ইন্তেখাব দিনার ভাইয়ের মাধ্যমে সৌদ ভাই জানতে পারেন আমি সিনেমায় আগ্রহী। তিনি আমাকে জানান, চরিত্রটি ছোট। কিন্তু যদি আপনি শুনে আগ্রহী হন তাহলে করতে পারেন। আসলে ছোট চরিত্র হলে শুনে আমার এতো ভালো লাগে যে আমি প্রথম সিনেমা হিসেবে এর সঙ্গে যুক্ত হই।

জেনি বলেন, ডাবিংয়ের সময় ছবিটি দেখলাম। পুরো কাজটা খুব ভালো হয়েছে। এই ধরনের গল্প আমাদের দর্শকরা আগে দেখে নাই। আসলে বলতে হয় তাই বলছি না, আসলেই দর্শক দেখে নাই। আমি চাইবো মানুষ অবশ্যই সিনেমাটি দেখুক। ‘শ্যামা কাব্য’ দেখে দর্শক যেটা বলতে সেটাই মান্য করবো।

নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে। এমনই মনস্তাত্ত্বিক এক গল্পের আবহে নির্মিত হয়েছে ‘শ্যামা কাব্য’।

Reneta

সংবাদ সম্মেলনে সিনেমাটির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে থাকা ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র কর্মকর্তারা। গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও হাজির ছিলেন।

২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারএ কে আজাদ সেতুএফডিসিনওরীন হাসান খান জেনিবদরুল আনাম সৌদরিমি করিমলিড বিনোদনশাহাদাৎ হোসেনশ্যামা কাব্যসাজু খাদেমসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT