চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্লামডগ মিলিয়নিয়ার’ এর প্রস্তাব কেন ফিরিয়ে ছিলেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

২০০৮ সালে মুক্তি পেয়েই সাড়া ফেলে দেয় হলিউড ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’। শুধু তাই নয়, দশটি বিভাগে মনোনয়ন নিয়ে ছবিটি ৮টি বিভাগেই অস্কারও জয় করে নেয়। অথচ এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিউড কিং শাহরুখ। কিন্তু কেন?

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ এ যেখানে অনিল কাপুর অভিনয় করেছেন, সে চরিত্রটিতে প্রথমে শাহরুখ খানের করার কথা ছিল। অথচ এই ছবিতে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পান বলিউডের অভিনেতা অনিল কাপুর।

অস্কার বিজয়ী পরিচালক ড্যানি বয়েল নিজে শাহরুখের বাড়ি মান্নাতে গিয়েছিলেন তার জন্য প্রস্তাবটি নিয়ে। তিনি মূলত চেয়েছিলেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’এর কুইজ মাস্টার প্রেম কুমারের চরিত্রে অভিনয় করুক শাহরুখ। তবে তার এই প্রস্তাব গ্রহণ করতে কেন রাজি হননি শাহরুখ, এ বিষয়ে এতোদিন বেশী কিছু শোনা যায়নি।

তবে এবার এ বিষয়ে বিবিসি-এর একটি চ্যাট শোতে জোনাথন রোজের সাথে এক আড্ডায় শাহরুখ খান বলেন যে, আমি এই ছবিটিতে অভিনয় করার জন্য খুবই উৎসাহী ছিলাম। তবে আমি যখন জানতে পারি যে হোস্টিংয়ের ভূমিকায় অভিনয় করতে হবে, তখন আমি হতাশ হই। কারণ আমি ভেবেছিলাম যে মানুষ ভাববে যে জিনিষ হয়ে গেছে, আমি আবারও সেই একই জিনিস করবো।

এছাড়া বলিউডের এই সুপারস্টার আরো বলেন যে, আমি জানি ড্যানি বিষয়টি নিয়ে খারাপ অনুভব করেছে।তবে সে সত্যিই খুব ভাল মানুষ এবং ভারতের জন্য তার ভালোবাসার নিদর্শন আমি দেখিছি। ছবিটি দেখে আমি পরে ভেবেছিলাম ছবিটিতে অনিল কাপুর আসলেই চমৎকার অভিনয় করেছেন এবং এটি অবশ্যই সাফল্য পাওয়ার যোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরঅস্কারড্যানি বয়েললিড বিনোদনশাহরুখ খানস্লামডগ মিলিয়নিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT