চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যানিটারি ন্যাপকিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: এনবিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০১৯-২০ অর্থবছরে ৪০ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করায় স্যানিটারি ন্যাপকিনের দাম বেড়েছে বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইনের এ সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানােনো হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের উপর মূল্য সংযোজন কর আরোপের ফলে এর মূল্য বৃদ্ধি পেয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চলছে। এ বিষয়ে ‘দি সিক্সথ সেন্স’ নামক একটি প্রতিষ্ঠান গত ২৮ জুন জাতীয় যাদুঘরের সামনে মানব বন্ধন করে। এছাড়া কিছু অনলাইন মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর ৪০ শতাংশ মূসক আরোপ করা হয়েছে মর্মেও সংবাদ প্রচারিত হচ্ছে। এগুলো মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারি প্রচারণা।

রাজস্ব বোর্ড জানায়, বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষমতায়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকটিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। তাই নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন এস আরও নং-২৪০-আইন/২০১৯/৭৬ মারফত দেশীয় স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত উপকরণের উপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যানিটারি ন্যাপকিন বা সমজাতীয় কোন পণ্যের উপর ভ্যাট আরোপ করা তো দূরের কথা বরং স্যানিটারি ন্যাপকিন উপকরণের উপর আমদানি পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। এরপরও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন যা কোনভাবেই কাম্য নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরমূল্য সংযোজন করস্যানিটারি ন্যাপকিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে সাংবাদিকের বাসায় সন্ত্রাসী হামলায় ৫ জন আহত

পরবর্তী

ভবনের পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকলে অপসারণের নির্দেশ

পরবর্তী
করোনা

ভবনের পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকলে অপসারণের নির্দেশ

মান বাঁচাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার অনুরোধ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT