স্পোর্টস

স্মিথ ঝড়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

স্মিথ ঝড়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

চতুর্থ উইকেট জুটিতে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ৬২ রানের জুটির পর শেন ওয়াটসনের সাথেও অপরাজিত ৭৪ রানের জুটিতে ব্যক্তিগত ৬১ রানের আগ্রাসী ব্যাটিং উপহার দিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানের বড় সংগ্রহে মূল ভুমিকা রাখলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। কোন ওভার বাউন্ডারি ছাড়াই দর্শনীয় ৭টি চারে ৪৩ বলের ইনিংস অধিনায়কের।

শুরু থেকেই আমির-রিয়াজরা নাস্তানুবুদ হয় অজিদের ব্যাটিং নৈপুণ্যে। বিদায়ী ম্যাচেও মনে রাখার মতো এক ইনিংস খেলে শেন ওয়াটসন ২১ বলে ৪৪ রান করেন।  

সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে অজিরা টসে জিতে ব্যাটিং করতে নামে। শুরু থেকেও বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকা উসমান-ফিঞ্চদের ঝড়ো ধারা অব্যাহত থাকে ম্যাচের শেষ পর্যন্তও। শেষ চার ওভার থেকেই স্মিথ-ওয়াটসন জুটি করেন ৪১ রান। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ইনিংসটি গ্লেন ম্যাক্সওয়েলের ২৪ বলে ৩০ রানের। ওসমান খাজা ১৬ বলে ২১ রান করেন।

পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াইটিতে বোলাররা ব্যর্থ। যদিও আজ শুধু তাদের জিতলেই হবে না, রান রেট ও দিনের পরবর্তী ম্যাচে ভারতের হারও প্রয়োজন। এমনই জটিল সমিকরণে সামনেও জ্বলে উঠতে পারলো না পাকিস্তানি বোলাররা। দুইটি করে উইকেট লাভ করেন গতিময় ওয়াহাব রিয়াজ এবং ঘূর্ণি বোলার ইমাদ ওয়াসিম। 

বিষয়:টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…