চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ আজীবন নিষিদ্ধ হবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজ দেশের বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে আজীবন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ। আইসিসি থেকে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি পেলেও সিএ’র নীতিমালায় বল টেম্পারিংয়ের মতো অপরাধে আজীবন শাস্তির বিধান রয়েছে।

বিরাট কোহলি আর স্মিথকে বলা হয় আধুনিক যুগের অন্যতম শক্তিশালী দুই ব্যাটসম্যান। ভারতের কোহলির সঙ্গে পাল্লা দিয়ে স্মিথ টেস্ট ক্রিকেটে নিজেকে দিনকে দিন অনন্য উচ্চায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বল টেম্পারিংয়ের এই কলঙ্ক তাকে চোখের পলকে মাটিতে নামিয়ে এনেছে। ভেঙে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে গড়ে তোলা ‘সুনাম-রাজ্য’।

ভারতীয় গণমাধ্যমের খবর, জাতীয় দলের অধিনায়কত্ব হারানোর পর আইপিএল থেকে অধিনায়কত্ব যেতে পারে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে টিভি ফুটেজে টেম্পারিংয়ের বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষেছেন বেনক্রফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর।

দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ স্বীকার করেন, দলের ‘লিডারশিপ গ্রুপ’ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেনক্রফটও বলেন, এই ঘটনার পেছনে অধিনায়কের অনেক ভূমিকা ছিল।

টেম্পারিং কাণ্ডের উপর নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিএ এবং আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত দেখে ওয়ার্নার, স্মিথের আইপিএল ভাগ্য নির্ধারণ করবেন তারা।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার কথা স্মিথের। তার পরিবর্তে অজিঙ্কা রাহানেকে দায়িত্ব দেয়া হতে পারে।

ট্যাগ: বল টেম্পারিংলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি ও সম্ভাবনা

পরবর্তী

স্বাধীনতা দিবসে যুদ্ধশিশু এবং অন্যান্য

পরবর্তী
চ্যানেল আইয়ে প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’

স্বাধীনতা দিবসে যুদ্ধশিশু এবং অন্যান্য

দেশে আজ স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র নেই: বিএনপি

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT