চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের দাবি, আন্দোলনের নামে ‘নাশকতাকারীরা’ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার চেষ্টায় লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের সাথে আরও অনেকেই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আশির দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলেও বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের পরিকল্পনা করে যাচ্ছেন বলে ছাত্রলীগ সভাপতির দাবি।

দেশে আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করা সহ ছাত্রলীগের পক্ষ থেকে তিনি ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো-

এক. বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটককৃত ‘শিবির’ নেতাদের দ্রুত সময়ের ভিতর শাস্তি নিশ্চিত করতে হবে।

দুই. মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের সনাক্ত করে রাষ্ট্রীয় আইনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

তিন. বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আটককৃত ‘শিবির নেতাদের’ সাথে বিশ্ববিদ্যালয়ে যারা সহিংস কর্মকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত এবং রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা করতে হবে।

চার. সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা সৃষ্টির ‘অপচেষ্টায়’ লিপ্ত ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। 

অন্যদিকে মঙ্গলবার আন্দোলন থেকে ‘শিবির আখ্যা’ দিয়ে দুই সাবেক শিক্ষার্থীকে আটকের নিন্দা জানিয়েছে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এর প্রতিবাদে দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে তারা।

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝুঁকি ও ব্যয় কমাতে আন্তর্জাতিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের পরামর্শ

পরবর্তী

৪ লাল কার্ডের ম্যাচে বেঁচে থাকল বসুন্ধরার স্বপ্ন

পরবর্তী

৪ লাল কার্ডের ম্যাচে বেঁচে থাকল বসুন্ধরার স্বপ্ন

এই ছবিতে কচ্ছপ খুঁজে পেয়েছেন?

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT