ফুটবল

স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল

স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল

প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ দল ব্রাদার্স ইউনিয়ন। সেই সহজ দলকে সহজে হারিয়ে প্রথম দল হিসেবে স্বাধীনতা কাপ-২০১৮ এর ফাইনালে উঠে গেছে শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজ আলিশের জোড়া গোলে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।

বৃহস্পতিবার আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচের জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে দলটি।

বুধবারের ম্যাচে পরিষ্কার প্রাধান্য ছিল শেখ রাসেলেরই। প্রথমার্ধের বিরতির আগে আলিশের ভলি জালে জড়ালে এগিয়ে থেকে মাঠ ছাড়ে শেষ রাসেল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটেই অনেকটা নিশ্চিত হয়ে যায় শেখ রাসেলের জয়। সতীর্থের পাওয়া বলে আলিশের শট জালে জড়ালে বিজয়ের হাসি হাসে তারা।

বিষয়:স্বাধীনতা কাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…