অপরাধ

স্বল্প সময়ে আবরার হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বল্প সময়ে আবরার হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হলগুলোতেও অভিযান চালানো হবে। করা হবে তল্লাশি।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় চলমান শুদ্ধি অভিযানে কোনো প্রভাব পড়েছে কিনা সাংবাদিকেদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন: চলমান শুদ্ধি অভিযানে কোনো ভাটা পড়েনি।  সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে শুদ্ধি অভিযানসহ সবকিছু করা হবে।

গত রোববার রাত ৮টায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

আবরার ফাহাদকে রোববার সন্ধ্যার পরে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে এক জনকে।

বিষয়:আবরার হত্যা স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…