নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগবান করতে একটি অ্যান্বুলেন্স প্রদান করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।
‘তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ’ এমন দৃঢ় উচ্চারণে মাতৃত্বকালীন সেবা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ২০১২ সালে যাত্রা শুরু করেছিলো স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের হাতে অ্যান্বুলেন্স তুলে দেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।
মাতৃমৃত্যু হার দুই ডিজিটে কমিয়ে আনতে দুই কোটি কিশোরীর কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় যাত্রা শুরু করলো এই অ্যান্বুলেন্সটি।






