স্বর্ণ কিশোরীদের সফল মানুষ হওয়ার পরামর্শ দিলেন বিশিষ্টজনরা

অনুষ্ঠানে বেশ কয়েকজন ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে আলোয় ঝলমল ব্যাকড্রপ ও মঞ্চ সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বিতীয় দিনের মতো রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে স্বর্ণ কিশোরীর ৪র্থ জাতীয় কনভেনশন। এর আগে সোমবার সন্ধ্যায় দেশের স্বর্ণ কিশোরীর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিশিষ্টজনদের উপস্থিতিতে ‘অন্ধকারে জ্বালিয়ে আলো’ প্রত্যয়ে শিখা উদ্ভাস অনুষ্ঠানে দুদিনের জাতীয় সম্মেলন শুরু হয়।
২০৪১ সালের মধ্যে কিশোরী পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও বলিষ্ঠ জাতি গঠনে কাজ করছে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন। ইচ্ছাই শক্তি-কৈশোর পুষ্টি নিশ্চিত করি, বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে শুরু হয় স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের ৪র্থ জাতীয় কনভেনশন।
সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন। নারীর অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসম্ভবকে সম্ভব করতে জেগে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে স্বর্ণ কিশোরীদের বিভিন্ন পরামর্শ দেন অতিথিরা। আয়োজনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া।
দেশের ৪ হাজার ৫শ’৫৫টি ইউনিয়নের প্রায় ৫ হাজার কিশোরী সম্মেলনে অংশ নিচ্ছে। সরকারের পাশাপাশি পুষ্টি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গেইন, ইউনিসেফ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, নেদারল্যান্ডস এম্বাসি ঢাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের জাতীয় সম্মেলনের সহযোগী হিসেবে কাজ করছে।






