চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোফায়েল আহমেদকে ‘স্বর্ণমানব’ উপাধি দিল স্বর্ণ কিশোরীর দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

গেল বছরের ডিসেম্বরে রাজধানীর ধানমণ্ডির সুলতানা কামাল জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণ কিশোরীর ৪র্থ জাতীয় কনভেনশন। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের প্রায় পাঁচ হাজার স্বর্ণ কিশোরী। আর এখানেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ‘স্বর্ণমানব’ উপাধিতে ভূষিত করেন স্বর্ণ কিশোরীর দল। কনভেনশনের দ্বিতীয় দিনে ধারন করা এই অনুষ্ঠানটি এবার প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

কিশোরীর পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে সুস্থ ও বলিষ্ঠ জাতি গঠনের লক্ষে কাজ করছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন। সেজন্য কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে থাকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। এরই অংশ হিসেবে দুই দিনের জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছিলো বিজয়ের মাস ডিসেম্বরে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানটি এবার চ্যানেল আইয়ের পর্দায় খণ্ড খণ্ড পর্বে প্রচারিত হতে যাচ্ছে।

২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে স্বর্ণ কিশোরী কনভেনশনের ‘মুক্তি সংগ্রাম’ পর্বটি।

Banglabid

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে ফারজানা ব্রাউনিয়া জানান, স্বর্ণ কিশোরী কনভেনশনকে কয়েকটি পর্বে ভাগ করে টিভিতে প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে ‘মুক্তি সংগ্রাম’ পর্বটি। যেখানে দেখা যাবে মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে স্বর্ণ কিশোরীর পক্ষ থেকে ‘স্বর্ণমানব’ উপাধিতে ভূষিত করার বিষয়টি, তাকে স্বর্ণ পদক ও উত্তরীয় পরিয়ে দেয়া হবে। থাকছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পঞ্চমাত্রিক ভিডিও, এবং মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কণ্ঠে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার আবৃত্তি।

নিজ হাতে গড়েছেন স্বর্ণ কিশোরী নামের সংগঠন। যে নেটওয়ার্কে যুক্ত করেছেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের। চতুর্থ কনভেনশনে সারা দেশের ৪৫৫৫টি ইউনিয়নের ১ জন করে মোট ৪৫৫৫ কিশোরীর উপস্থিতিতে তাই নিজের সফলতাও যেনো খুঁজে পাচ্ছেন ফারজানা ব্রাউনিয়া। বাংলার স্বর্ণ কিশোরীদের নিয়ে উচ্ছ্বসিত ব্রাউনিয়া বলেন, সারা বিশ্ব যেখানে সিদ্ধান্ত নিচ্ছে তাদের কিশোরীরা কীভাবে নিজেদের অধিকার রক্ষার মুভমেন্টে যুক্ত হতে পারে, মানসিক না শারীরিকভাবে! সেখানে বাংলাদেশ সবচেয়ে বড় কিশোরী মুভমেন্ট করে দেখালো। এটা কিন্তু আমার কথা নয়, বিশ্ব ব্যাংকের কথা। এজন্য আমি বাংলার কিশোরীদের সাধুবাদ জানাই। তাদের সংগ্রামের মধ্য দিয়েই একদিন সোনার বাংলাদেশ গড়ে ওঠবে বলে বিশ্বাস রাখি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরফারজানা ব্রাউনিয়াস্বর্ণ কিশোরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকটকে এখন কীভাবে দেখছেন অং সান সু চি

পরবর্তী

রবার্ট মুলারকে বরখাস্তের চেষ্টার অভিযোগ অস্বীকার ট্রাম্পের

পরবর্তী

রবার্ট মুলারকে বরখাস্তের চেষ্টার অভিযোগ অস্বীকার ট্রাম্পের

রাবি

র‌্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানালেন এক শিক্ষার্থী

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT