রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী কিশোর-কিশোরী স্বাস্থ্য সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার তথ্য দেশব্যাপী ছড়িয়ে দিতেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট, ইউনিসেফ ও ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস মেলার আয়োজন করে।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় দিনব্যাপি কিশোর-কিশোরী স্বাস্থ্য সুরক্ষা মেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় অংশ নেয় কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা দেশী ও আন্তর্জাতিক সংস্থা। কৈশোরকালীন সময়ে সুস্বাস্থ্য গড়ে তুলতে বিভিন্ন তথ্য, ও শিক্ষা উপকরণ দেওয়া হয় কিশোর-কিশোরীদের।
নিজেদের অভিজ্ঞতার কথা জানায় মেলায় আসা ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের কিশোরীরা।
বাল্যবিবাহ ও বয়ঃসন্ধিকালে সহিংসতা রোধে করণীয় নিয়ে কিশোর-কিশোরীদের বিভিন্ন পরামর্শ দেন স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। পরে পুষ্টি নিয়ে কুইজে অংশ নেয় কিশোর-কিশোরীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








