অর্থনীতি

স্বর্ণের দাম বাড়ছে

স্বর্ণের দাম বাড়ছে

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার থেকে এই দাম কার্যকর করা হবে।

এখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৪৭ হাজার ৪১৫ টাকা।  এ নিয়ে এ বছর পঞ্চমবারের মতো স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হলো।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারট ৪৫ হাজার ৩১৫ টাকা ও ১৮ ক্যারটের দাম ৩৮ হাজার ৬৬৭ টাকা ধার্য করা হয়েছে।

বিষয়:স্বর্ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…