অন্যান্য

স্বর্ণের দাম কমেছে

স্বর্ণের দাম কমেছে

মার্কিন ফেডারেল ব্যাংক সুদের হার বাড়াবে এমন খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৯২ ডলারে। যা গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া গত ৭  সপ্তাহ ধরে স্বর্ণের দাম কমায় ১৯৯৯ সালের পর টানা স্বর্ণের দাম কমার রেকর্ড হয়েছে।  

ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ২৫ হাজার রুপির কমে বিক্রি হয়েছে।  বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৭শ ৭৬ টাকায়। এবং ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৯ হাজার ২শ ৩৬ টাকায়।

বিষয়:স্বর্ণ স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…