চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৭ দফা দাবিতে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশেরে মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যদের সঙ্গে শ্রমিক নেতারা বৈঠকে বসেন। এই বৈঠতে তাদের দাবি মেনে নেয়া ও বিবেচনার আশ্বাস দিলে নেতারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ৭টি দাবি ছিল। এরমধ্যে পুলিশের অযথা হয়রানি ও মামলা বন্ধের যে দাবি ছিল তা মেনে নেয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৭ দফা দাবিতে রোববার থেকে ধর্মঘট পালন করছিলেন পণ্য পরিবহন শ্রমিক-মালিকরা। শনিবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে ঐক্য পরিষদের মহাসমাবেশ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সব দাবি মেনে নেয়া হলে আগামীতে যেকোন রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন সংগঠনের নেতারা।

তাদের দাবিগুলো হচ্ছে- সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা, ৫ লাখ টাকা জরিমানার বিধান বাতিল ও জামিনযোগ্য ধারায় মামলা করা, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সদস্য হাসমত আলীসহ মালিক ও শ্রমিক মুক্তি, পুলিশের হয়রানি বন্ধ করা, গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা, পর্যাপ্ত সুযোগ-সুবিধাসংবলিত ট্রাক টার্মিনাল বা স্ট্যান্ড নির্মাণ করা।

Reneta

এছাড়াও রয়েছে, গাড়ির মডেল বাতিল করতে হলে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, সহজ শর্তে ভারী যানবাহন চালককে ভারী লাইসেন্স দেয়া ও এর আগ পর্যন্ত হালকা বা মধ্যম লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালানোর সুযোগ দেয়া, সারাদেশে গাড়ির ওভারলোডিং বন্ধ করা এবং ফুটপাত, ওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং ব্যবহার নিশ্চিত করা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মঘটপণ্য পরিবহন ধর্মঘটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

মে ১৭, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT