চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্ন ছোঁয়ার পথে মেঘ’র যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহির সারোয়ার মেঘ,
ছবি: সাংবাদিক মুরসালীন নোমানীর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

মাহির সারোয়ার মেঘ, ছবি: সাংবাদিক মুরসালীন নোমানীর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

শিশুকালেই পৃথিবীর রূঢ়তম রূপ দেখে ফেলা প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ কৈশোরে পা রেখেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ক্রিকেট খেলছেন। সম্প্রতি ঢাকার বাইরে গেছেন খেলতে। একাডেমির গণ্ডি পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার পথে শুরু হল মেঘের যাত্রা।

বিসিবির ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ আঞ্চলিক পর্যায়ের টুর্নামেন্টে পঞ্চগড় অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে সিরাজগঞ্জ গেছেন মেঘ।

সাংবাদিক মুরসালীন নোমানী ফেসবুকে মেঘকে নিয়ে একটি পোস্ট দেন। সেখান থেকেই জানা যায় মেঘের এগিয়ে যাওয়ার কথা।

তিনি লেখেন, ‘পঞ্চগড় অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সিরাজগঞ্জে, ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) জোনাল ক্রিকেট টুর্নামেন্টে খেলছে আমাদের প্রিয় মেঘ। নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ জীবনে প্রথম ঢাকার বাইরে বড় কোনো টুর্নামেন্ট খেলতে গেছে। বড় কিছুর এটাই শুরু…। আমরা মেঘের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করছি। একইসাথে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার আবারো দাবি করছি।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সাংবাদিক দম্পতির মৃত্যুর এক দশক পূর্ণ হবে আর একদিন পরই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৬লিড স্পোর্টসসাগর-রুনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার নতুন কর্মী নেবে গ্রীস

পরবর্তী

বাংলাদেশের ব্যাটিং কোচের পদত্যাগ

পরবর্তী

বাংলাদেশের ব্যাটিং কোচের পদত্যাগ

পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT