বিনোদন

স্পেনে ‘আন্ডার কনস্ট্রাকশন’

স্পেনে ‘আন্ডার কনস্ট্রাকশন’

এবার স্পেনের বার্সেলোনার কাসা এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে ১১ নভেম্বর শুক্রবার প্রদর্শিত হবে রুবাইয়েত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। শুধু আন্ডার কনস্ট্রাকশনই নয় এ উৎসবে ১০ নভেম্বর প্রদর্শিত হবে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ ছবিটি।

গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির। এছাড়া মন্ট্রিল চলচ্চিত্র উৎসব,ক্যালগেরি চলচ্চিত্র উৎসব এবং হাইফা চলচ্চিত্র উৎসব, লোকার্নো,ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলোসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ছবিটি। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় ছবিটি। my-bicycle

আমাদের দেশের বিভিন্ন পেশার নারীদের জীবন এখনো নির্মাণাধীন। ভিন্ন কিছু পেশাজীবি নারীদের বাস্তব জীবনের উপলব্ধি ও স্বরুপ নিয়ে তৈরি রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি বাংলাদেশে মুক্তি পায় এ বছরের ২২ জানুয়ারি।

ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত।

 

 

বিষয়:সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…