বাবা রাঞ্ছোর দাসকে মনে আছে? ওই যে ফুংসুক ওয়াংরু। কিংবা বাবা রাঞ্ছোর দাসের সেই মন্ত্র, ‘অল ইজ ওয়েল’৷ ২০০৯ সালে সেই রাঞ্ছোর দাসের মন্ত্রে দীক্ষিত হয়েছিল ফারহান, রাজুরা। ঠিকই ধরেছেন। ছবির নাম ‘থ্রি ইডিয়টস’।
বড় পর্দায় ফিরছে তিন ইডিয়টের সেই সব কীর্তি। ফিরছে রাঞ্ছো, ফারহান, রাজু, প্রিয়া, সাইলেন্সাররা। স্প্যানিশ ইডিয়টদের এই ঝলক দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে ভাইরাসের সেই ক্লাসরুমে। ভারতে নয়, তারা ফিরছেন মেক্সিকোর প্রেক্ষাগৃহের পর্দায়। বলিউডের রাজকুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’ ছবি অবলম্বনে স্প্যানিশ পরিচালক কার্লোস বোলাডো তৈরি করেছেন ‘থ্রি ইডিয়োটাস’৷
মেক্সিকান পরিচালকের এই ছবিতে বন্ধু প্যাঞ্চোর খোঁজে বেরিয়ে পড়তে দেখা যাবে ফিলিপে ও বেটোকে। আমির খান, আর মাধবন, শরমান যোশিদের চরিত্রে দেখা যাবে আলফানসো দোসাল, ক্রিশ্চিয়ান ভ্যাজকেজ, জার্মান ভেলদেজকে। আরও আছেন স্যাবাস্তিয়ান জুরিথা ও ভাদির ডারভেজ। আর করিনা কাপুরের চরিত্রে দেখা যাবে মার্থা হিগারেডাকে।
২ জুন মেক্সিকোর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এরই মধ্যে ছবিটির পোস্টার ও ট্রেলার রিলিজ করা হয়েছে। স্কুপহুপ ও ইন্ডিয়া ডটকম।

‘থ্রি ইডিয়োটাস’ ছবির ট্রেলার







