চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ অধ্যাদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্ট

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৮:৩৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
অন্যান্য, আদালত
A A

২০১৩ সালের আইনে কার্যকর করা স্থাবর সম্পত্তি অধিগ্রহণ অধ্যাদেশ ১৯৮২ কেন অবৈধ নয় জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের আলোকে ২০১৩ সালের আইন দিয়ে ওই অধ্যাদেশসহ অর্থবিল অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, আয়কর অধ্যাদেশসহ ৮১টি অধ্যাদেশ রাখার সুযোগ নেই। তবে অধ্যাদেশগুলো থাকবে না বাতিল হয়ে যাবে সে সিদ্ধান্ত উচ্চ আদালতের।

আইনজীবী জানান, ২০১১ সালে আপিল বিভাগ ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারী করা সকল অধ্যাদেশ অবৈধ ঘোষণা করেন। যদিও ওই সময়কার অধ্যাদেশগুলোকে অধ্যাদেশ কার্যকরণ বিশেষ বিধান আইন ২০১৩ হিসেবে প্রণয়ন করে কার্যকর করা হয়।

এ অবস্থায় ১৯৮২ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ অনুসারে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ৫ ভাইয়ের সম্পত্তি দখলের নোটিশ দেয় সরকার। ওই নোটিশ ও অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ৫ ভাই। শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী ফয়েজ আহমেদ বলেন,‘হাইকোর্ট ডিভিশন জানতে চেয়েছেন কেনো ২০১৩ সালের আইনে কার্যকর করা স্থাবর সম্পত্তি অধিগ্রহণ অধ্যাদেশ ১৯৮২ বাতিল করা হবে না এবং এই মর্মে ৪ সপ্তাহের একটি রুল জারি করেছেন।’

যে আইন দিয়ে ৮১ অধ্যাদেশকে কার্যকর করা হয়েছে তার ভবিষ্যত কী হবে সে বিষয়ে ব্যাখ্যা দেন আইনজীবী।

আইনজীবী ফয়েজ আহমেদ বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারী করা সকল অধ্যাদেশ অবৈধ। আপিল বিভাগ যে আইন বাতিল বলে ঘোষণা করেছেন সেটাকে কার্যকর কোনো সুযোগ আছে বলে মনে করি না। সরকার চাইলে নতুন আইন প্রণয়ন করতে পারে।’

রুলে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ বিষয়ক সচিব, আইন সচিবসহ ১১ বিবাদীকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতি দমনে এগোতে পারেনি সরকার: অর্থমন্ত্রী

পরবর্তী

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ অধ্যাদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী

‘ইসলামের ভুল ব্যাখ্যাকারীরা এ দেশে টিকতে পারবে না’

‘ইসলামের ভুল ব্যাখ্যাকারীরা এ দেশে টিকতে পারবে না’

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT