চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ‘দ্য রক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

হলিউডের তারকাদের মধ্যে সবার আগে করোনায় আক্রান্ত হয়ে শিরোনাম হয়েছিলেন তারকা অভিনেতা টম হ্যাঙ্কস। আর সর্বশেষ এই মহামারীতে আক্রান্ত হয়ে খবরে এলেন ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডুয়াইন জনসন। শুধু একা নন, আক্রান্ত হয়েছে তার স্ত্রী ও দুই মেয়ে।

বুধবার ইনস্টাগ্রামে দশ মিনিটের বেশি ব্যাপ্তীর একটি ভিডিও পোস্ট করে এই খবর জানান ডুয়াইন জনসন। ভিডিওতে তিনি বলেন, তিনি, তার স্ত্রী লরেন হাশিয়ান ও দুই ছোট্ট মেয়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এই খবর জানার পর তিনি মর্মাহত হয়ে পড়েছিলেন।

শুধু তাই নয়, ভিডিওতে এই অভিনেতা আরো বলেন: এটাই ছিল আমার মুখোমুখি হওয়া এ পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়।

তবে তারা সবাই করোনাকে পরাজিত করেছেন বলেও জানান ডুয়াইন। তিনি জানান, তিনি ও তার স্ত্রী-সন্তান সুস্থ হয়ে উঠেছেন। তার দুই মেয়ের গলায় সামান্য ব্যথা ছাড়া খুব বেশি কিছু হয়নি। সহজেই তারা করোনাকে পরাজিত করে। কিন্তু স্ত্রীর জন্য সেই পথ খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন রক।

কীভাবে করোনা আক্রান্ত করলো তাদের, ভিডিও সে বিষয়টি বলে সচেতনতার বার্তাও দিয়েছেন এই হলিউড স্টার। জানিয়েছেন, ঘনিষ্ঠ এক আত্মীয়ের সংস্পর্শে এসে তারা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পরবর্তী অভিজ্ঞতা তাকে ও পুরো পরিবারকে আরও সচেতন করে দিয়েছে বলেও জানান তিনি।

সবাইকে সতর্ক করে বলেছেন, মাস্ক পরা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা ও সোশ্যাল ডিসট্যানসিং-এর অবশ্যই মেনে চলুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাডুয়াইন জনসনদ্য রক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT