বিনোদন

নেটফ্লিক্সে সব রেকর্ড ভাঙলো ‘রেড নোটিশ’

রেড নোটিশ সিনেমার তিন চরিত্রের ছবি, একটি লাল পোশাক পরা নারী ও দুই পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেড নোটিশ সিনেমার তিন চরিত্রের ছবি, একটি লাল পোশাক পরা নারী ও দুই পুরুষ, একটি বিলাসবহুল পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রেড নোটিশ’ ছবিটি নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা সিনেমার রেকর্ড গড়েছে। ছবির সাফল্যে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোয়াইন জনসন।

ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘থ্যাংকস গিভিং এর ছুটিতে রেড নোটিশ ইতিহাস গড়লো। মাত্র ১১ দিনে রেড নোটিশ নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ছবির রেকর্ড গড়েছে। সব রেকর্ড ভেঙে দিয়েছে!’

অভিনেতা আরও বলেন, ‘টেলিভিশন এবং সিনেমা মিলিয়ে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট হতে যাচ্ছে এটি।’

‘রেড নোটিশ’ কমেডি-ক্রাইম ঘরানার ছবি। এটি নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে ডোয়াইন জনসন ছাড়াও অভিনয় করেছেন গাল গাদোত এবং রায়ান রেনল্ডস।

বুধবার পর্যন্ত ‘রেড নোটিশ’ বিশ্বজুড়ে নেটফ্লিক্সে দেখা হয়েছে ২৭৭.৯ মিলিয়ন ঘণ্টা। সান্দ্রা বুলকের ‘বার্ড বক্স’কে পেছনে ফেলেছে এই ছবি। ‘বার্ড বক্স’ দেখা হয়েছিল ২৮২ মিলিয়ন ঘণ্টা।

বিষয়:গাল গাদোত ডোয়াইন জনসন দ্য রক নেটফ্লিক্স রক রেড নোটিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…