অপরাধ

স্টেডিয়াম গ্যালারি থেকে যুবকের লাশ উদ্ধার

স্টেডিয়াম গ্যালারি থেকে যুবকের লাশ উদ্ধার

রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ জানান, সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, নিহত যুবকটি অনেকটাই অপরিচিত এবং সে হাসপাতাল এলাকার কোনো বাসিন্দা নন।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের  রিপোর্ট হাতে পেলে উদ্ধারকৃত যুবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বিষয়:রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…