চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টুপিড’ আলোচনায় জড়াতে চান না গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার সিটি, অনেকখানি এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দৌড়েও। ইউরোপ সেরার মঞ্চের ৬৭ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হবার খোঁজে থাকা পেপ গার্দিওলার শিষ্যদের সামনে শেষ চারে যাবার বাধা অ্যাটলেটিকো মাদ্রিদ।

শক্তিমত্তা, কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফর্ম— সব বিভাগেই স্প্যানিশ ক্লাবটির থেকে যোজন এগিয়ে সিটিজেনরা। তবে দিয়েগো সিমিওনের শিষ্যদের সমীহ করছেন গার্দিওলা। ম্যাচের হার-জিত এবং কোন ফরম্যাটে ফুটবল খেলবেন সেই ‘স্টুপিড’ আলোচনায় সময়ও নষ্ট করতে চান না কাতালানের এই কোচ।

শেষ চারে ওঠার লড়াইয়ের প্রথম লেগের আগে নিজেদের খেলার ধরণ নিয়ে বলেতে গিয়ে চটেছেন সিটিজেনদের বস, ‘এমন বোকামো বিতর্ক নিয়ে এক সেকেন্ডও বলব না। সবাই জিততে চেষ্টা করে। তারা জিতলে তারা ঠিক হবে, আমরা জিতলে আমরা ঠিক।’

Banglabid

প্রতিপক্ষের কোচের প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘ফুটবল অনেক স্টাইলে খেলা হয়। প্রধানত, খেলোয়াড়দের কোয়ালিটির উপর নির্ভর করে। অ্যাটলেটিকো স্পেনের চ্যাম্পিয়ন। সিমিওনের খেলার ধরণ সম্পর্কে ভুল ধারণা আছে। তিনি যা বিশ্বাস করেন তার থেকেও বেশি আক্রমণাত্মক। তিনি বিল্ড আপে ঝুঁকি নিতে চান না। কিন্তু প্রতিপক্ষের গোলের কাছাকাছি মাঠের দারুণ কাজ করেন।’

শেষ আটের বাধা নিয়েও কথা বলেছেন গার্দিওলা। অ্যাটলেটিকোর শক্তিমত্তা তুলে ধরে বলেছেন দুটি লেগেই জয়ের কথা, ‘তারা খুব প্রতিযোগিতামূলক দল। জয়-পরাজয় নির্ভর করে খেলার গতিবিধির উপর এবং দলটি জানে সঠিক সময়ে কিভাবে খেলতে হয়। তারা কৌশলের দিক থেকে অনেক এগিয়ে। আমরা কিভাবে তাদের রুখতে পারি? আগামীকাল ও পরের সপ্তাহে সেটাই করতে চাইব।’

সিটিজেনদের মাঠ সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে বুধবার রাতে গার্দিওলার শিষ্যরা মুখোমুখি হবেন সিমিওনের দলের। পরের লেগে ১৪ তারিখ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে সেমির টিকেট কাটতে লড়বে সিটি-অ্যাটলেটিকো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের রাজনৈতিক সঙ্কট কোথায় গিয়ে থামবে?

পরবর্তী

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পরবর্তী
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, জলাবদ্ধতা ও নিরাপত্তার অভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকায় যানজটে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যানজটে আটকে পথেই ইফতার

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT