গাজীপুর

স্টিল কারখানায় তরল লোহার স্ফুলিঙ্গে দগ্ধ শ্রমিকের মৃত্যু

দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে আশঙ্কাজনক ৩

চ্যানেল আই অনলাইন এর আধুনিক অফিস ভবন, উঁচু ও বিশাল কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিস ভবন, উঁচু ও আধুনিক ডিজাইন সহ, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানায় তরল লোহায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দুলাল শেখ (২৫) নামে এই শ্রমিক মারা যান। তার ৯০ শতাংশ শরীর পুড়ে যায়।

আহত বাকিদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। এছাড়াও আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার ভোর চারটায় মিলগেট এলাকার একটি স্টিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার ভোর চারটার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাদীপক্ষ উপস্থিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাক্তারের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন চিকিৎসাধীন মোজাম্মেল, নিলয় ও রিপনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…