চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টার অব দ্য ম্যাচ’ নাঈম শেখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলে স্টার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ ওপেনার নাঈম শেখ। দল জিতলে ৪৮ বলে ১০টি চার ও ২ ছক্কায় সাজানো নান্দনিক ইনিংসটা বাঁধিয়ে রাখতে পারতেন কুড়ি বছরের এ তরুণ। হাতে উঠতে পারত ম্যাচ সেরার পুরস্কারও। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় এ পুরস্কারটি এখন কেবলই সান্ত্বনার!

ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন দীপক চাহার। রোববার ৭ রানে ৬ উইকেট শিকার করে টি-টুয়েন্টির ইতিহাসের সেরা বোলিং ফিগার এখন ভারতীয় এ পেসারের। ৮ রানে ৬ উইকেট নিয়ে ৭ বছর সেরার রেকর্ডটি ধরে রেখেছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।

নাগপুরে রঙিন পোশাকে সিরিজের শেষ লড়াইয়ে বাংলাদেশকে ১৭৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ভারত। ব্যাটিংয়ে নেমে নাঈমের ওপেনিং পার্টনার লিটন দাস সাজঘরে ফেরেন ৯ রান করে। সৌম্য সরকার ফিরে যান প্রথম বলেই। ১২ রানে দুই উইকেট হারানোর পরও বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন এই সিরিজেই অভিষিক্ত নাঈম।

মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান যোগ করে নাঈম আশা দেখাচ্ছিলেন প্রথমবার ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়েরও। মিঠুনের বিদায়ে জুটি ভাঙে। মুশফিক-আফিফ-মাহমুদউল্লাহ হন ব্যর্থ। অপূর্ণতা রেখে ৮১ করে ফিরে যান নাঈমও। শেষে চাহার-ঝড়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৪ রানে। ১৫ ওভার পর্যন্ত সম্ভাবনা ধরে রাখা দলটি শেষঅবধি কিনা হারল ৩০ রানের ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT