ক্রিকেট

ভারতে গেল মেয়েরা

বাংলাদেশের নারী ফুটবল দল ভারতের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জন্য প্রস্তুত বাংলাদেশ নারী ফুটবল দল, সবাই হাসিমুখে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিহারের পাটনায় চার দলের টুর্নামেন্টে খেলতে গেল বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার বিকেলে সালমা খাতুনের নেতৃত্বে রওনা হয় ১৮ সদস্যের টিম টাইগ্রেস দল।

১৬ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। শেষ ২৩ জানুয়ারি। ভারতের ‘এ’ ও ‘বি’ দল ছাড়াও আসরের অপর দেশ থাইল্যান্ড। মূলত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন।

হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারত সফরে যেতে পারেননি দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। সবশেষ সাউথ এশিয়ান গেমসেও তিনি খেলতে পারেননি চোট থাকায়।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।

বিষয়:বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশের ভারত সফর মেয়েদের ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…