চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক চার, লিটনের আট ধাপ উন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরে টেস্ট সিরিজে ভরাডুবি হলেও আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের। মঙ্গলবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে মুশফিকের, আর আট ধাপ এগিয়েছেন লিটন।

ভারতের বিপক্ষে দুই টেস্টের কোনোটিতেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। উভয় টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে দলের এই বিপর্যয়ের মধ্যেও চার ইনিংসে দুটিতে হাফসেঞ্চুরি ও একটিতে চল্লিশোর্ধ ইনিংস খেলেন মুশফিক। ছোট ইনিংস হলেও লড়াকু ব্যাটিংয়ের ফলাফলেই চার ধাপ উন্নতি।

সিরিজ শুরুর আগে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিকের অবস্থান ছিল ৩০ নম্বরে। ৬১৪ পয়েন্ট নিয়ে তিনি এখন ২৬তম অবস্থানে। এর আগে তার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৬৫৮, ২০১৭তে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষে।

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। ওই ইনিংসে মুশফিক করেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। যেখানে মুশির অবদান ৬৪ রান। কলকাতার ইডেনে দিন-রাতের টেস্টের প্রথম ইনিংস অবশ্য শূন্য রাতে ফেরেন তিনি। দল অলআউট হয় ১০৬ রানে। দ্বিতীয় ইনিংসে মুশফিকের ৭৪-ই হয়ে দাঁড়ায় ব্যক্তিগত সর্বোচ্চ। বাংলাদেশ গুটিয়ে যায় ১৯৫ রানে।

অন্যদিকে, ভারত সিরিজ শুরুর আগে ৮৬তম অবস্থানে ছিলেন লিটন দাস। সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে তার নাম ৭৮তম অবস্থানে। অর্থাৎ আট ধাপ এগিয়েছেন এই উইকেটপিকার ব্যাটসম্যান।

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে লিটন করেন ২১ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আর ইডেন টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান করার পর মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়েন। তারপর আর ব্যাট করতে পারেননি।

Reneta

পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে ভালো করতে না পারলেও ব্যাটিংয়ের একনম্বর জায়গা ধরে রেখেছেন স্টিভেন স্মিথ। তবে ইডেন টেস্টে সেঞ্চুরি তুলে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ককে প্রায় ধরে ফেলেছেন বিরাট কোহলি। এক সেঞ্চুরি দিয়ে ২৫ পয়েন্ট কমিয়েছেন ভারতীয় অধিনায়ক। দুজনের পয়েন্ট ব্যবধান এখন মাত্র তিন। স্মিথ ৯৩১, কোহলি ৯২৮।

ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (তিন), চেতশ্বর পূজারা (চার) ও আজিঙ্কা রাহানে (পাঁচ)। সেরা দশে অবশ্য ভারতেরই চারজন। কোহলি-রাহানে-পূজারার সঙ্গে দশ নম্বরে আছেন মায়াঙ্ক আগরওয়াল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তারপরই আছেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেয়া কিউই পেসার নিল ওয়াগনার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও বাংলাদেশের বিপক্ষে না খেলা ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।

টেস্ট অলরাউন্ডারের তালিকায় কোনো পরিবর্তন নেই। একনম্বরে যথারীতি জেসন হোল্ডার। দুই নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। তিনে বেন স্টোকস। তিনি অবশ্য ব্যাটিংয়েও শীর্ষ দশে উঠে এসেছেন। চারে ভারনন ফিল্যান্ডার ও পাঁচ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংটেস্ট র‌্যাঙ্কিংবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমুশফিকলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT