চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কারলেটের পাশে নেই সহশিল্পীরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২১
বিনোদন
A A

চুক্তিভঙ্গের দায়ে ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। কিন্তু এই প্রসঙ্গে একেবারেই চুপ অভিনেত্রীর মার্ভেল সহশিল্পীরা।

‘ব্ল্যাক উইডো’ সিনেমাটি একই সঙ্গে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছে ডিজনি। কিন্তু চুক্তিতে ছিল প্রথমে শুধুই থিয়েটারে মুক্তি দেয়া হবে, পরে ওটিটিতে। ছবির ব্যবসায় বিরূপ প্রভাব পড়া ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে স্কারলেট জোহানসনের। আর তাই ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

স্কারলেটের মামলাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ডিজনি। ডিজনির তরফ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর ভয়াবহ এবং দীর্ঘায়িত বৈশ্বিক প্রভাবের মাঝে এমন মামলা দুঃখজনক এবং বেদনাদায়ক। ডিজনি চুক্তি ভঙ্গ করেনি। বরং ডিজনি প্লাসে ব্ল্যাক উইডো মুক্তি দেয়ায় জোহানসনের বাড়তি ২০ মিলিয়ন ডলার আয় হয়েছে।’

কঠিন এই সময়ে স্কারলেটের পাশে দাঁড়াননি তার মার্ভেল সহশিল্পীরা। অথচ ক্রিস প্র্যাটের বেলায় ঘটেছে পুরাই বিপরীত ঘটনা। সম্প্রতি ক্রিস প্র্যাট এক বিতর্কে জড়ানোর পর তার পক্ষে কথা বলেছেন রবার্ট ডাউনি জুনিয়র, মার্ক রাফালো, জো সালডানা, জেরেমি রেনার এবং জেমস গান।

ধারণা করা হচ্ছে, ডিজনির কাছে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার জন্যই মুখ খোলেননি মার্ভেল তারকারা। কারণ ডিজনিকে আঘাত করে কথা বললে হারাতে হতে পারে পরবর্তী প্রজেক্টের কাজ। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এমন পরিস্থিতিতে যদি রবার্ট ডাউনি জুনিয়র অথবা ক্রিস হেমসওয়ার্থ পড়তেন, তাহলেও কি সহশিল্পীরা চুপ থাকতেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজনিব্ল্যাক উইডোমার্ভেলরবার্ট ডাউনি জুনিয়রলিড বিনোদনস্কারলেট জোহানসন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT