বিনোদন

‘ফ্রোজেন থ্রি’র ফার্স্ট লুক প্রকাশ্যে, জানা গেল মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন এর জন্য সুন্দর ডিজিটাল আর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ডিজিটাল আর্ট যেখানে দুইজন ব্যক্তি ঘোড়ায় চড়ে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফ্রোজেন’ ছবির রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছিল ‘ফ্রোজেন টু’। ডিজনি জানিয়েছে, আসছে ‘ফ্রোজেন থ্রি’। ছবির ফার্স্ট লুকের পাশাপাশি মুক্তির তারিখও জানিয়েছে ডিজনি।

ডিজনির চিফ ক্রিয়েটিভ অফিসার ও ফ্রোজেন মুভির কো-ক্রিয়েটর জেনিফার লি এক ইভেন্টে ছবির কনসেপ্ট আর্ট শেয়ার করেছেন। ব্রিটনি লি-এর তৈরি এই কনসেপ্ট আর্টটি যেখানে এলসাকে একটি সাদা ঘোড়ায় চড়তে দেখা গেছে।

ডিজনির সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই ঘোষণা দেয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘হিম বাতাস আসছে? জেনিফার লি ঘোষণা দিয়েছেন ফ্রোজেন থ্রি থিয়েটারে আসছে ২০২৭-এ।’

২০১৩ সালের অস্কারজয়ী ‘ফ্রোজেন’ সিনেমার তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন থ্রি।’ আগের দুটি ছবির মত এ ছবিও যৌথভাবে পরিচালনা করছেন জেনিফার লি।

বিষয়:ডিজনি ফ্রোজেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…