পরিবেশ

স্কটল্যান্ডে ক্লাইমেট চ্যালেঞ্জ ফেস্টিভ্যাল

জনপ্রিয় জলবায়ু সচেতনতা ক্যাম্পে মানুষজন অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটল্যান্ডে ক্লাইমেট চ্যালেঞ্জ ফেস্টিভ্যালের জন্য জলবায়ু সচেতনতা ক্যাম্পে মানুষজন অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ায় বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ বাড়ছেই। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি জোরালো পদক্ষেপ গ্রহণের জন্য স্কটল্যান্ডের এডিনবোরায় এলরেকের উদ্যোগে ক্লাইমেট চ্যালেঞ্জ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থবির থাকার পর, এবার ক্লাইমেট চ্যালেঞ্জ ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে স্কটল্যান্ডের এডিনবোরায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। কার্বন নির্গমণের মাত্রা কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গতি কিভাবে কমিয়ে আনা সম্ভব তার ব্যাখ্যা ও প্রচারে সোচ্চার ছিল প্রায় পঞ্চাশটি স্টল।

বিভিন্ন সমীক্ষা বলছে, জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা।

করোনা মহামারির কারণে গত বছর স্থগিত করা হলেও এবছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে জলবায়ু উন্নয়নে সঠিক দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:জলবায়ু সম্মেলন স্কটল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…