চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যদের দেখে নিতে বিকেএসপিতে রোডস-যোশি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৫৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে ম্যাচের মুহূর্ত

বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে ম্যাচের মুহূর্ত

বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দেখতে বিকেএসপিতে এসেছেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস ও স্পিন বোলিং কোচ সুনিল যোশি।

ম্যাচ শুরুর বেশ আগেই অবশ্য মাঠে হাজির হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পরে কোচদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে নেন মাঠে বসেই।

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার বিসিবি একাদশে খেলছেন। বাকিরা জাতীয় দল থেকে ছিটকে পড়া ও উদীয়মান ক্রিকেটার। নির্বাচকদের রাডারে থাকা সেই ক্রিকেটারদের পরখ করতেই মাঠে আগমন রোডসদের।

জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অবশ্য এমনচিত্র খুব একটা দেখা যায়নি অতীতে!

শুক্রবার মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ছিল না। সেই সুযোগ কাজে লাগান রোডস ও যোশি। টাইগারদের ইংলিশ হেড কোচ সাভার চলে আসেন কার্তিকের শীতল ভোরে। সাভার গলফ ক্লাবে ঘণ্টাখানেক কাটিয়ে আসেন ম্যাচের মাঠে।

স্টিভ রোডস

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ হতেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে খেলতে হবে তিন ফরম্যাটেই। যে কারণে প্রস্তুত রাখতে হবে বড় স্কোয়াড। জাতীয় দলের পরের স্তরে কতটা সক্ষমতা, তা দেখতেই মাঠে এসেছেন কোচরা।

Reneta

কোচদের অবশ্য নিরাশ করেননি বিসিবি একাদশের বোলাররা। ৪৭ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেন ইবাদত, ইমরান, সাইফউদ্দিন, মোহর।

শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ৩১ ওভারে ৫ উইকেটে ৯২ রান তুলেছে জিম্বাবুয়ে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৫০ ও এলটন চিগুম্বুরা ১৯ রানে অপরাজিত আছেন।

বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য সরকার। ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ফজলে রাব্বি, আরিফুল হক ও মোহাম্মদ সাউফউদ্দিন আছেন বিসিবি একাদশে।

সুনিল যোশি

বিকেএসপির তরুণ দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও জাকির হাসান সুযোগ পেয়েছেন প্রস্তুতি ম্যাচে খেলার। দুজনই বাংলাদেশ দলের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন।

মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাজশাহীর পেসার মোহর শেখ অন্তর খেলছেন বিসিবি একাদশে। ২০১৬ সালে পেসার হান্ট দিয়ে আলোচনায় আসেন ২১ বছরের এ তরুণ। ৮ অক্টোবর জাতীয় লিগে অভিষেক হয় তার। নেন তিন উইকেট। ইনজুরির কারণে দলে নেই তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু। তার জায়গায় সুযোগ পেয়েছেন ইমরান আলী।

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, ইমরান আলী, ইবাদত হোসেন চৌধুরী, মোহর শেখ, নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজযোশিরোডসলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT