চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

একসঙ্গে বিদেশ যাত্রা: দেশ স্বাধীন হওয়ার দুবছর পরের ঘটনা। তখনও ‘অশনি সংকেত’ রিলিজ হয়নি। আগে ওয়েস্ট বার্লিং ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে, তারপর রিলিজ হবে। আমারও ছবিটা দেখা হয়নি। সৌমিত্র বাবুর সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। সঙ্গে মানিক দা (সত্যজিৎ রায়), তার স্ত্রী, ছবির প্রযোজক সবাই ছিলেন। আগে থেকে আমি খুশিতে আত্মহারা ছিলাম। তার মতো নায়কের সঙ্গে এত বড় ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছি ভাবতেই যেন আগে থেকে এক্সাইটমেন্টের শেষ ছিল না।

দিল্লী থেকে আমরা ফ্রাঙ্কফুর্ট যাই। সেখান থেকে ওয়েস্ট বার্লিন যেতে হবে। ফ্রাঙ্কফুর্টে সবার ইমিগ্রেশন সম্পন্ন। এবার আমার পালা। বাংলাদেশি গ্রিন পাসপোর্ট হওয়ায় আমারটা আটকে দেয়া হয়েছিল। আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। তখন সৌমিত্র দা, মানিক দা খুব সান্ত্বনা দিচ্ছিলেন। আমার তখন কান্না চলে এসেছে এই ভেবে যে, এখান থেকে যদি ফিরে যেতে হয়। কিন্তু তারা দুজন বিভিন্নভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করছিলেন। সমস্যা হচ্ছিল যে, জার্মান তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। না দেয়ায় জার্মানে ঢুকতে সমস্যা হচ্ছিল। মানিক দা তখন ফেস্টিভ্যাল কমিটির সঙ্গে আলাপ করেছিলেন। ওদিকে সৌমিত্র দা আমাকে একটানা সাহস দিচ্ছিলেন। অনেক জায়গায় যোগাযোগের পর আমাকে ঢোকার অনুমতি দেয়া হয়েছিল।

প্রথম দেখা: সৌমিত্র দার সঙ্গে আমার প্রথম দেখা বীরভূমে। শুটিং লোকেশনে গিয়ে আমার সঙ্গে সৌমিত্র দার প্রথম দেখা হয়েছিল। যতদূর মনে পড়ে উনি প্রথমে দেখে আমার দিকে তাকিয়ে ছিলেন। কারণ ছিল আমার বয়স তখন খুবই কম। প্রথম দেখে ওখানে অনেক বড় শিল্পী মনে হয়নি। মনে হচ্ছিল উনি খুব আপন। কারণ তার কথা, ব্যবহার ছিল খুব মার্জিত। যখন শট দিচ্ছি মানিক দার পাশে দাঁড়িয়ে ক্যামেরার মুখ গুঁজে রাখতেন সৌমিত্র দা। দেখতেন আমি কেমন করছি। পরে অনেক জায়গায় আমার প্রশংসা করতেন। ক্যামেরায় সুন্দর লাগতো এও বলতেন।

Banglabid

বিশেষ স্মৃতি: অশনি সংকেত শুটিংয়ে একবার ঈদের দিন শুটিং করতে হয়েছিল। আমার ভীষণ মন খারাপ ছিল। ঈদ দেশে করতে পারিনি বলে। সেদিন শান্তি নিকেতনে শুটিং হচ্ছিল। আমার মন খারাপ দেখে সৌমিত্র দা খুব আন্তরিক ছিলেন। বলেছিলেন, আসো আমরা শুটিংয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। বিকেলে শুটিং শেষ হলে সেমাই রান্না করা হয়েছিল। উনি আমাকে একজন বাচ্চা মেয়ের মতো স্নেহ করতেন। আমিও তার স্নেহ পেয়ে কখনও ভয় পাইনি।

ব্যক্তিগত সম্পর্ক: কোনোদিনই মনে হয়নি সৌমিত্র দা এতো বড় একজন শিল্পী। উনি খুব আপন মানুষের মতো ছিলেন। অনেকদিন পর আমাদের দেখা হলে সৌমিত্র দা বলে তার বুকে ঝাঁপিয়ে পড়তাম। আমাদের মধ্যে ফর্মালিটি ছিল না। কেমন আছো, শরীর কেমন এসব কোনো ফর্মাল আলাপ হতো না। আগে বলেছি, উনি ছিলেন আমার একেবারে আপন মানুষ। এতেই বোঝা যায় আমাদের সম্পর্কের গভীরতা কেমন ছিল।

নায়ক সৌমিত্রের মূল্যায়ন: উনি সত্যজিৎ বাবুর অনেক প্রিয় একজন শিল্পী ছিলেন। সত্যজিৎ বাবুর আচরণে এটা বুঝতে পারতাম। শিল্পের এমন কোনো  শাখা নেই, যেখানে তার বিচরণ ছিলো না। তাকে মূল্যায়ন করতে বললে হয়তো সঠিক শব্দ দিয়ে আমি মূল্যায়ন করতে পারবো না। দেশ বিদেশের অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। সৌমিত্র দার মধ্যে কোনো গুণের কমতি পাইনি। তিনি অসুস্থ থাকাকালীন সবসময় তার খোঁজ খবর রেখেছি। উনি চিরকাল আমার হৃদয়ে থাকবেন।

Reneta

অনুলিখন: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশনি সংকেতববিতালিড বিনোদনসত্যজিৎ রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনা আক্রান্ত

পরবর্তী

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডেটা প্যাক দেবে রবি

পরবর্তী

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডেটা প্যাক দেবে রবি

বিদেশি বিনিয়োগ বাড়াতে এডিআরে বিরোধ নিষ্পত্তি জরুরি

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT